ভ্রাম্যমান প্রতিনিধি : দেবহাটায় ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহনকারী কর্মকর্তাদের ২ দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মঙ্গল ও বুধবার এ প্রশিক্ষণ সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজে অনুষ্ঠিত হয়। সমাপনি প্রশিক্ষণে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা কমিশনার (এডিসি-সার্বিক) কাজী আরিফুর রহমান। দেবহাটার (সখিপুর, নওয়াপাড়া) ইউপি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান এর সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম জামিল আহমেদ, দেবাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর, দেবহাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার সেখ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাঈন, শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার। বক্তরা বলেন, ভোটের দিন ২৮ নভেম্বর সকাল সাড়ে ৫টার মধ্যে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে পৌঁছে দেওয়া হবে। সদর ইউনিয়নের ব্যালট পেপার উপজেলা নির্বাচন অফিস থেকে দেওয়া হবে। সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্ব স্ব কেন্দ্রে ব্যালট পেপার প্রদান করা হবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা পুলিশ, আনসার সাথে নিয়ে কেন্দ্রে ব্যালেট কেন্দ্রে নিয়ে যথা সময়ে ভোট গ্রহন শুরু করবেন। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ব্যতিত কোন ব্যক্তির কাছে মোবাইল ফোন থাকবে না। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের জন্য খাবার পৌঁছে দিতে হবে। প্রতিটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট ও ৪ স্তরের নিরাপত্তায় ভোট গ্রহন হবে। সুতরাং অনিয়মের সুযোগ থাকবে না।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














