ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়ার আটলিয়ায় শিশু কন্যা ও শরাফপুর এলাকায় এক গৃহবধুকে ধর্ষণ প্রচেষ্টার ঘটনার অভিযোগে থানায় পৃথক দু’টি মামলা রেকর্ড হয়েছে। শুক্রবারে দায়ের হওয়া মামলায় এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার বিবরণ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামের আজিজুল শেখের ছেলে স্কুল ছাত্র রাইসুল শেখ(১৬) গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রতিবেশি মুকিদ শেখের শিশু কন্যা(৫) কে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি শিশু কন্যার মা টের পেলে ধর্ষক রাইসুল শেখ পালিয়ে যায়। এ ঘটনায় শিশু কন্যার মা ডেইজি আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামী রাইসুলকে গ্রেপ্তার করে। অপর দিকে শরাফপুর ইউনিয়নের তৈয়েবপুর গ্রামের মালোপাড়ায় গত বুধবার সম্রাট বিশ্বাসের স্ত্রী(১৯) কে একই এলাকার লম্পট যুবক সুদেব বিশ্বাস(২০) গৃহবধুর ঘরে ঢুকে জোর পূর্বক তাকে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় গৃহবধুর স্বামী সম্রাট বিশ্বাস বাদী হয়ে থানায় একটি ধর্ষণ প্রচেষ্টার মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীকে ধরতে সম হয়নি। বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, একটি মামলার একজন আসামী গ্রেপ্তার করা হয়েছে। অন্য মামলার আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার ভিকটীমদ্বয়ের ২২ধারায় জবান বন্ধী রেকর্ড করতে আগামীকাল আদালতে উপস্হাপন করা হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














