মাসুদ রানা, মোংলা ঃ মোংলায় বিলুপ্ত প্রায় মিঠা পানির সুন্ধি প্রজাতির কচ্ছপসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার দিবাগত রাতে দিগরাজ বাজার এলাকা থেকে কচ্ছপসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১০টার দিকে মোংলা বন্দরের শিল্প এলাকা সংলগ্ন দিগরাজ বাজার এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে ৫৫টি কচ্ছপ জব্দসহ মোঃ তৌহিদ সরদার (৩০) কে আটক করে অভিযানকারীরা। আটক ব্যক্তি অন্য জায়গা থেকে এ কচ্ছপগুলো সংগ্রহ করে তা বিক্রির জন্য দিগরাজে নিয়ে আসেন। জব্দকৃত ওই কচ্ছপ ও আটককৃত ব্যক্তিকে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরণ বিভাগই আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন এবং জব্দকৃত বিলুপ্ত প্রায় সুন্ধি প্রজাতির এ কচ্ছপগুলো তাদের পছন্দনুযায়ী জায়গায় অবমুক্ত করবেন বলেও জানায় কোস্ট গার্ড।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














