এম,এ সাজেদ, কলারোয়া(সাতীরা) প্রতিনিধি ঃ কলারোয়ায় ‘২০১৩ সালে জামাত- বিএনপি’র হাতে নৃশংসভাবে হত শহীদদের শোক স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সোমবার(১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ”লীগের সভাপতি ও শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ’র সহধর্মিনী সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রধান শিকিা নাসরিন খান লিপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফ্ফার। উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী,কপাই সাধারন সস্পাদক আ’লীগ নেতা এ্যাডঃ শেখ কামাল রেজা, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্য গাজী রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম,’আ’ লীগ নেতা এসএম মনিরুল ইসলাম মনি, শফিকুল ইসলাম, প্রভাষক আজিজুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগস কাজল,পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, সঞ্জয় সাহা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, সাঈদুজ্জামান সাঈদ সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীবৃন্দ। বক্তারা, ২০১৩ সালে জামাত-বিএনপি’র সহিংসতায় শহীদ আ’লীগ নেতা গোপীনাথপুর গ্রামের আজহারুল ইসলাম সাজু, শহীদ যুবলীগ নেতা সরসকাটি গ্রামের মেহেদী হাসান জজ, শহীদ আ’লীগ নেতা ছলিমপুর গ্রামের মাহবুবুর রহমান বাবু ও শহীদ আ’লীগ নেতা দেয়াড়া গ্রামের রবিউল হাসানের নৃশংসভাবে হত্যার দ্রুত বিচার দাবী জানান। বক্তারা আরো বলেন, জেলা সহ স্থানীয় আ’লীগ নেতাদের মতপার্থক্য ভুলে যেয়ে বৃহৎ স্বার্থে শহীদ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হওয়ায় জামাতা- বিএনপির হাতে নিহত উপজেলার শহীদ ৪ আ’লীগ নেতা হত্যার দ্রুত বিচারের দাবীতে সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করার আহবান জানানে হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














