ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়ায় চুকনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত এরশাদ আলী শেখের স্ত্রী খাদিজা বেগম (৬৫)। প্রত্যদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে রাস্তা পার হচ্ছিল বৃদ্ধ মহিলা। এসময় খুলনা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৪-৩৫৭৮) দ্রুতগতি সম্পন্ন একটি মালবাহী ট্রাক বৃদ্ধ মহিলাকে স্বজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মহিলা ট্রাকের সামনে মহাসড়কের উপর ছিটকে পড়লে চাকার সামনে পড়ে প্রায় ৫শ গজ টানতে টানতে নিয়ে মাজার উপর দিয়ে চাকা উঠে যায়। এঘটনায় ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয় এবং মহাসড়কের উপর মহিলার মাথার খুলি ও শরীরের মাংসের টুকরো ছড়িয়ে পড়ে । এব্যাপারে খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানায়, লাশটি দেখে চেনার উপায় নেই। একারনে পরিবারের দাবির মুখে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














