লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৫নং লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান মল্লিক(সাইদ) প্রকাশ্য সমাবেশে সমর্থন করলেন অপর চেয়ারম্যান প্রার্থী কে,এম ফজলুল হককে। আমাদা-হামরোল গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন এ সমাবেশে উপস্থিত ছিলেন। জানা গেছে, গত শনিবার বিকালে আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলহাজ্ব হাসান মৃধার সভাপতিত্বে সোহাগ মৃধার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কে,এম ফজলুল হক(ঘোড়া প্রতিক)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইফুজ্জামান মল্লিক সাইদ, মোঃ কাশেম খাঁন, শেখ বদরুল ইসলাম, হাদিয়ার মল্লিক ,মনোয়ার মল্লিক, সরদার রইচ উদ্দিন টিপু, মোঃ নাইচ খাঁন, আছাদুজ্জামান মন্ডল, সুলতান আহম্মেদ রিন্টু, কাজী শাহিদুর রহমান, বাবলু তালুকদার, মন্টু মোল্যা, ইমাম মন্ডল, লিয়াকত মৃধা, ইউসুব মোল্যা প্রমুখ। এ সমাবেশে আমাদা গ্রামের দীর্ঘদিনের বিরোধ উপেক্ষা করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কেএম ফজলুল হককে বিজয়ী করার লক্ষে আমাদা-হামরোল গ্রামের মানুষ ঐক্যবধ্য হওয়ার ঘোষণা দেন। বক্তারা বলেন, আমাদের গ্রামে ১৮শ ভোট আছে। সবাই মিলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের প্রার্থী কেএম ফজলুল হক এর জন্য (ঘোড়া মার্কায়) চেয়ারম্যান পদে ভোট চেয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ। সর্বশেষে চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান মল্লিক (সাইদ) কেএম ফজলুল হককে সমর্থন দিয়ে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে স্বতন্ত্র প্রার্থী কেএম ফজলুল হককে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। সমাবেশ শেষে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে লক্ষীপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















