রাসেল মাহমুদ : পদ্মা সেতু সংশ্লিষ্ট ঢাকা-যশোর রেলপথ প্রকল্পের কল্যাণে ভাগ্য খুলতে শুরু করেছে যশোর সদর উপজেলার রূপদিয়া অঞ্চলের মানুষের। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে বদলে যাবে রূপদিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন চিত্র। এতে কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে মাথাপিছু আয়। পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার ব্রডগেজ রেললাইন ও ১৪টি নতুন স্টেশন নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর আওতায় নতুন করে নির্মাণ হচ্ছে রূপদিয়া রেলওয়ে স্টেশন। প্রায় ৪০ বছরের পুরোনো রূপদিয়া রেলওয়ে স্টেশন ভবনটি ইতিমধ্যে ভেঙে ফেলেছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়ন কর্তৃপ। ঢাকা এবং যশোরের সঙ্গে রেলওয়ে সংযোগ স্থাপনের নির্মাণ কাজ একই সঙ্গে শুরু হয়েছে। ২০২৩ সালে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে মোট ১৭ টি রেলওয়ে স্টেশন পার করে পদ্মবিলা জংশন হয়ে রূপদিয়া রেলওয়ে স্টেশনে পৌছাবে পণ্য ও যাত্রীবাহী ট্রেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-যশোর রেলপথ চালু হলে মাত্র ২ ঘন্টা ১৫ মিনিটে রূপদিয়া থেকে ঢাকা যাওয়া যাবে। রূপদিয়া রেলওয়ে স্টেশনে কম্পিউটার বেজড সিগন্যালিং ব্যবস্থা রাখা হবে। পণ্যবাহী ট্রেনগুলো রূপদিয়া রেলওয়ে স্টেশনে এসে আনলোড হবে। রূপদিয়া থেকে জামদিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, মহেশপুর, মুকসুদপুর, নগরকান্দা, ভাঙা, শিবচর, জাজিরা, মাওয়া, শ্রীনগর, নিমতলি,কেরানীগঞ্জ, গেন্ডারিয়া, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ খুলনাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। যে কোন ভারী পণ্য আমদানি ও রপ্তানির সুযোগ কাজে লাগিয়ে নতুন আয়ের উৎস পাবে রূপদিয়াবাসী। এ অঞ্চলে উৎপাদিত সকল কৃষি ও শিল্পপণ্য পরিবহন, বিপণন সহজ হবে ফলে আঞ্চলিক বাণিজ্য সমৃদ্ধ হবে, সময় ও অর্থ সাশ্রয় হবে । উন্নত যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হওয়ায় নতুন কলকারখানা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হবে পাশাপাশি স্থানীয় জনগনের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও স্থানীয় জনগন উন্নততর স্বাস্থ্য সেবা, শিা ও প্রশিনের জন্য খুব সহজেই রাজধানী ঢাকা যেতে পারবেন। এ অঞ্চলের গার্মেন্টস ও প্রসাধনী ব্যবসায়ীরা কমমূল্যে এসব পন্যসামগ্রী সংগ্রহ ও বিক্রি করতে পারবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















