সাতক্ষীরা প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে নিহত জেলে মুজিবর রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। সুন্দরবনের পায়রাতলী খাল থেকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার ডান পা বাঘে খাওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারী গ্রামের আক্কাস আলী গাজীর ছেলে। পশ্চিম সুন্দরবনের সাতীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বনবিভাগ, কোস্টগার্ড ও টাইগার টিমের সদস্যরা সকালে তার মরদেহের সন্ধানে পায়রাতলী এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ওই এলাকার গহীন অরণ্যের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ বাড়িতে পাঠানো হচ্ছে বলে আরো জানান এই বন কর্মকর্তা। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতীরা রেঞ্জের পায়রাতলী এলাকায় বাঘের আক্রমণে মারা যান মুজিবর রহমান। তিনিসহ তার সঙ্গীরা সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে কাঁকড়া ধরার জন্য সপ্তাহখানেক আগে সুন্দরবনে যান। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। অভিযান শুরুর পূর্বে উদ্ধারকারী দল খোলা আকাশে গুলি ছুড়ে সংশ্লিষ্ট বন এলাকা বিপদমুক্ত করে। খোঁজাখুজির এক পর্যায়ে গহীন সুন্দরবনে ভিতর থেকে মুজিবর রহমানের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইন মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলে তিনি আরো জানান, চলতি বছর এ নিয়ে সুন্দরবন বাঘের আক্রমনে ৪ বনজীবি নিহত হয়েছেন এবং এক বনজীবি আহত হয়েছেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














