স্টাফ রিপোর্টার : যশোরের শিশু নৃত্যশিল্পী জারিন তাসনিয়া রূপকথাকে ‘ডান্স কুইন’ নামে ভুষিত করলো গোল্লাছুট। মুজিববর্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত সংগীত, নৃত্য, আবৃত্তি, ছবিআঁকা, অভিনয়, ফটোগ্রাফিসহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে বছরব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। ‘সৃষ্টির জাগরণে গোল্লাছুট’ শ্লোগানে বছরব্যাপি এই প্রতিযোগিতায় অন্য বিষয়গুলোর মত নৃত্যেও বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। রূপকথা এরমধ্যে পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করে সবগুলোতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। ঢাকার বিয়াম অডিটরিয়ামে ১৮ ডিসেম্বর রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে ‘ডান্স কুইন’ উপাধী দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান আনুষ্ঠানিকভাবে ‘ডান্স কুইন’র স্যাস এবং গোল্লাছুটের সভাপতি শিশু সাহিত্যিক লিমা ইসলাম লিপু মুকুট পরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াত, এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক প্রভাস আমিন সহ আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সারা দেশ থেকে পুরস্কার নিতে আসা অসংখ্য শিশুশিল্পী ও অভিভাবকগণ। প্রধান অতিথি ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান শিশু নৃত্যশিল্পী জারিন তাসনিয়া রূপকথাকে অভিনন্দন জানান। রূপকথা ভবিষ্যতের একজন গুণী নৃত্যশিল্পী হিসেবে গড়ে উঠবে এবং দেশে বিদেশে বাঙালী সংস্কৃতিকে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















