যশোর ব্যুরো : যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (বল্লভপুর) মেম্বর সাইফুল ইসলাম বিশ^াস ওরফে সাইফুল বিশ^াস ও তার দুই সহযোগীর বিরুদ্ধে এবার জমি দখলের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাদীর অভিযোগ আমলে নিয়ে আগামি ২৪ মার্চের (২০২২ সাল) মধ্যে চৌগাছা থানার অফিসার ইনচার্জকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের কাউছার আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর সাইফুল বিশ^াস, একই গ্রামের ছলেমান বিশ^াসের ছেলে আনছার আলী বিশ^াস ও আব্দার আলী বিশ^াসের ছেলে বিপুল হোসেন বিশ^াস। মামলার বাদী বল্লভপুর গ্রামের ফকির চাঁদের ছেলে মো. আইজেল হক। এর আগে মঙ্গলবার বল্লভপুর বাওড়ের দখলের চেষ্টা ও মাছ লুটের অভিযোগে সাইফুল মেম্বরের বিরুদ্ধে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই অভিযোগ করেছেন বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। বাদীর অভিযোগ, যশোরের চৌগাছা উপজেলার ৩১ নম্বর বল্লভপুর মৌজার আরএস খতিয়ান ৫৩৪ ও আরএস ২৯৮৬দাগের ১১ শতক জমির মালিক বাদী ও তার ভাইবোন এবং মা শান্তিপূর্ণভাবে ভোগদখল করছিলেন। ওই জমিতে বাদী দুটি চালা ঘর নির্মাণ করে বৈঠকখানা হিসেবে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছে। ইতোমধ্যে বিনা উস্কানিতে আসামিরা ওই জমি জোরপূর্বক জবরদখল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ১৬ ডিসেম্বর (২০২১) বেলা ১১টার দিকে আসামিরা হাতে দা, বাঁশের লাঠি, খোটা, ইট ইত্যাদী নিয়ে ওই জমি (নালিশী জমি) দখল করার জন্য আক্রমণ করে। বাদী ও স্বাক্ষীগণ বাঁধা প্রদান করলে আসামিরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে চলে যায়। এসময় তার হুমকি দিয়ে যায় অতিশিগগিরই আরও অধিক গুন্ডা মাস্তান ভাড়া করে এনে জমি দখল করে বাদীকে গ্রামছাড়া করবে। এতে কেউ বাধা সৃষ্টি করলে আসামিরা রক্ষক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে খুন জখম করতে দ্বিধা করবে না। নালিশী জমিতে মারাত্মক কলহ বিবাদ ও শান্তিশৃংখলা ভঙ্গের আশংকা রয়েছে। মামলার বাদী মো. আইজেল হক বলেন, ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতের শরনাপন্ন হয়েছি। আদালতে চৌগাছা থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমার আদেশ দিয়েছেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













