চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় গভীর রাতে নছিমন উল্টে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ও অপর একজন আহত হয়েছে। মৃত উত্তম কুমার (৩৮) যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখালি এলাকার বাসিন্দা। শনিবার রাতে চৌগাছা ঝিকরগাছা সড়কের পিতাম্বরপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহত নছিমন চালক ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন স’মিল হতে কাঠের গুড়া ক্রয় করে তারা চৌগাছাতে আসেন। এই কাঠের গুড়া বিভিন্ন ইটভাটাতে বিক্রি করে রাত দেড়টার দিকে ঝিকরগাছার উদ্যোশ্যে রওনা দেয়। পথিমধ্যে পিতাম্বরপুর গ্রামে পৌছালে ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে পুকুর পাড়ে উল্টে যায়। এসময় নছিমনের নিচে চাপা পড়ে উত্তম কুমার নামে একজন ঘটনাস্থলে মারা যায়। আহত হয় নছিমন চালক ইসমাইল হোসেন। হতাহতরা ঝিকরগাছার কাটাখালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পিতাম্বরপুর গ্রামের তোফায়েল হোসেন জানান, রাত প্রায় ২ টার দিকে সড়কে চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে এই দৃশ্য দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা গ্রামবাসি উল্টে থাকা নছিমনের নিচ থেকে দু’জনকে বের করি। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














