গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে গ্রামবাসীর বিােভ

0
325

স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে আরিফা খাতুন সোমা (২৪) নামে এক গৃহবধুকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আরিফা খাতুনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত আরিফা খাতুন সোমা জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের নুর ইসলামের মেয়ে।
এদিকে, শনিবার বিকেল ৩টায় এ মানববন্ধন ও বিােভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় গ্রামবাসীরা বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিােভ মিছিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here