প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

0
279

স্টাফ রিপোর্টার, মণিরামপুর : প্রেমের ফাঁদে ফেলে মণিরামপুরে নিশিতা সরকার নামের এক কলেজ ছাত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সে উপজেলার বাসুদেবপুর গ্রামের সৌমিত্র সরকারের মেয়ে। জানাযায়, ইন্ডিয়ার উত্তর ২৪ পরগনা কলকাতা বারাসাত গ্রামের সাকিবের সাথে ফেসবুকের মাধ্যমে নিশিতা সরকারের পরিচয় হয়। একপর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। নানা অযুহাত দেখিয়ে নিশিতা ২৫ হাজার টাকা ১ মাসের জন্য ধার নেয়। পরবর্তীতে সাকিবের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে টাকা না পাওয়ায় সাকিব হতাশায় ভূগছেন। সাকিব অভিযোগ করে বলেন, ফেসবুকের মাধ্যমে পরিচয় নিশিতার সাথে। তার বাবা সৌমিত্র সরকার বাসুদেবপুর শ্রীময়ী কাবের সভাপতি ও মণিরামপুর বাজারে তার ফার্নিচারের দোকান রয়েছে। নিশিতা মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী বলে জানান। তার বাবার দোকানে তেমন না চলায় সংসার নিয়ে খুব বিপাকে আছেন এমন অযুহাত দিয়ে ১ মাসের জন্য ২৫ হাজার টাকা নেয়। তারপর সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here