স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌর সদরের বাজারের উপরে প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র কার্যালয়ে রবিবার দুপুর সাড়ে ১২টার সময় পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান। এসময় তিনি সেবা সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন। সংগঠনের মানবকল্যাণে গৃহীত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা এবং তার দপ্তরের মাধ্যমে সংগঠনকে গতিশীল করার জন্য সর্বপ্রকার সহযোগীতা করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সহ সভাপতি আলীশাহ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চাঁদ, কার্যকরী সদস্য কিবরিয়া মোর্শেদ, আজিজুর রহমান, আশিকুল ইসলাম, রিয়াজ মোর্শেদ, মাসুদুল সুমন, আসাদুল ইসলাম, সঞ্জয় কুমার দাস, রবিউল ইসলাম, তৌহিদুল ইসলাম, লিমন জোহা, কবির বিশ্বাস, মাসুম বিল্লাহ প্রমুখ।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














