চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছার ১৪ শারীরিক প্রতিবন্ধীকে ১৫ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে একটায় চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা আশরাফ ফাউন্ডেশন উদ্যোগে প্রাইড প্রকল্পের আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লে প্রতিবন্ধীদের মাঝে এই চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে এবং আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী। সম্মানিত অতিথি ছিলেন সড়ক ও সেতু বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ। আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফ বলেন, আমরা প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন কাজ করে থাকি। সংস্থার প্রাইড প্রকল্পের আওতায় ১৪ প্রতিবন্ধীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক দেয়া হয়েছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














