দৈনিক শব্দ মিছিল পত্রিকার স্টাফ রিপোর্টারের কন্যা ফাতেমা তুজ জোহরা স্কুল সেরা

0
342

স্টাফ রিপোর্টার : দৈনিক শব্দ মিছিল পত্রিকার স্টাফ রিপোর্টার ইদ্রিস আলমের কন্যা ফাতেমা তুজ জোহরা সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের আওতায় স্কুল সমাপনী ও মডেল টেস্ট পরীক্ষায় স্কুল সেরা হয়েছে।
ফাতেমা তুজ জোহরা বিজ্ঞান বিভাগ থেকে ২০২১ সালের স্কুল সমাপনী ও মডেল টেস্ট পরীক্ষায় এই কৃতিত্ব দেখিয়েছে। সে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। এর আগে সে প্রাথমিক স্তরে বৃত্তি পায়। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী প্রদত্ত উপবৃত্তির টাকা তার হাতে তুলে দেয় রুপদিয়া ওয়েল ফেয়ার কল্যাণ ট্রাস্ট। কল্যাণ ট্রাস্টের পরিচালক তার হাতে এই নগদ টাকা হস্তান্তর করেন। সদর উপজেলার সতীঘাটা পান্তাপাড়ায় পিতা-মাতা, দাদির সাথে বসবাসকারি শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা তিন ভাইবোনের মধ্যে বড়। একই স্কুলে তার অনুজ ভ্রাতা জোবায়ের হোসেন নবম শ্রেনীতে লেখাপড়া করে। তার পিতা ইদ্রিস আলম যশোরের প্রবেশনাল এ্যাডভোকেট ও সাংবাদিক। ফাতেমা তুজ জোহরার পিতা কন্যার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here