স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জাতীয় সমাজসেবা দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, রক্তদাতার নিবন্ধন ক্যাম্পেইন কর্মসূচি থেকে রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোগী কল্যাণ সমিতির আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন করা হয়। রবিবার হাসপাতালের ভিতরে রোগী কল্যাণ সমিতি কার্যালয়ের সামনে এই কার্যক্রম উদ্বোধনী ও সমাপ্তি হয়। যশোর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক অসীত কুমার সাহা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সহ-সভাপতি জবেদ আলী, সহ-সভাপতি রোকেয়া পারভীন ডলি, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক ইতি সেন, হাসপাতাল সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার, রোগী কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার হোসেন স্বপন, কাজী মোহাম্মদ মাসুদ পলাশ, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকন, সদস্য অহিদুল ইসলাম তরফদার, দেলোয়ার হোসেন, ইকবাল মুনাফ দিলু প্রমুখ। ক্যাম্পেইন থেকে ১০০ জন রোগীকে শীতবস্ত্র হিসেবে চাঁদর দেয়া হয়। ৫০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ রক্তদাতার নিবন্ধন করা হয়। ২০ জন মানুষ রক্তদান করেন।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














