বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে অসহায় মানুষের দুঃখ কষ্ট লাঘব হয়। এতে একদিকে যেমন অসহায় মানুষ উপকৃত হয় অন্যদিকে যারা এ কাজে এগিয়ে আসেন তাঁদের মনে আলাদা ধরণের আত্মতৃপ্তি কাজ করে। তিঁনি গতকাল রবিবার বেলা ৩ টায় বটিয়াঘাটায় বেসরকারী সংস্থা সিএসএস প্রধান কার্যালয় এর আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস- চেয়ারম্যান নিতাই গাইন, সিএসএস ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ পরিচালক পাস্টর অরবিন্দ সমাদ্দার, নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যান বিধান রায়, সাংবাদিক পরিতোষ রায়, সিএসএস পরিচালক প্রশাসন মোঃ মহিউদ্দিন খান, পরিচালক অডিট নিজামুল হক, পরিচালক অর্থ সত্যেন্দ্র নাথ মল্লিক, সিএসএস কর্মকর্তা প্রাণ কৃষ্ণ বৈরাগী, বিদ্যুৎ কুমার মল্লিক সহ অন্যান্য কর্মীবৃন্দ।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














