শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় ৬নং সারুটিয়া ইউনয়নে নির্বাচনী সহিংসতায় অখিল(৫৫) সরকার নামের আহত আরো ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাজনক অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেন। এ নিয়ে ইউনিয়নটিতে নির্বাচনী সহিংসতায় ৩ ব্যক্তি প্রাণ হারালো। গতকাল মারা যাওয়া অখিল সরকার কিত্তিনগর গ্রামের নিরাপদ সরকারের ছেলে। শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক আমিরুজ্জামান বলেন, গত ৩১ ডিসেম্বর সন্ধায় সারুটিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী আনারস মার্কা প্রার্থীর সমর্থকদের কাতলাগাড়ী বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হারান বিশ^াস নিহত হন এবং গুরুত্ব আহতাবস্থায় অখিল সরকারকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে অখিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ১জানুয়ারী একই ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে হত্যাকান্ডের শিকার হন জসিম নামের এক যুবক। নিহত ব্যক্তিরা সবাই নৌকা প্রতীকের সমর্থক বলে জানান চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














