নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলায় ১১ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মাত্র ১টিতে বিজয়ী হয়েছে। বাকি ১০ টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী স্বতন্ত্র ১০ জনের মধ্যে ৮ জন প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। কুষ্টিয়া সদরে নৌকার ভরাডুবি ! এ জন্য দলের নেতৃবৃন্দকেই দায়ী করছেন আওয়ামীলীগের তৃণমূল নেতারা। কালো টাকা, দলীয় আন্তকোন্দল আর নেতৃবৃন্দের সিদ্ধান্তহীনতায় নৌকার বিপর্যয় বলে মন্তব্য করছেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ। বুধবার (৫ জানুয়ারি) উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন ও গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন। কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লাল্টু রহমান, উজানগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সানোয়ার হোসেন মোল্লা, মনোহরদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে জহুরুল ইসলাম জহুর, হরিনারায়ণপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকে মেহেদী হাসান সম্রাট, আইলচারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সিদ্দিকুর রহমান, হাটশ হরিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকে এম মোস্তাক হোসেন মাসুদ, ঝাউদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মেহেদী হাসান, আলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে আক্তারুজ্জামান বিশ্বাস, বটতৈল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মিজানুর রহমান মিন্টু ফকির, আব্দালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকে আলী হায়দার স্বপন ও পাটিকাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে রোকনুজ্জামান কানু বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সকাল ৮ টায় কঠোর নিরাপত্তায় কুষ্টিয়া সদর উপজেলার এই ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপুর্ণ পরিবেশে মোট ১১৬ কেন্দ্রে এই ভোটগ্রহণ হয়েছে। নানা শঙ্কা থাকলেও সকাল থেকেই তীব্র শীত, কুয়াশা উপো করে কেন্দ্রগুলোতে ভোটাররা উপস্থিত হয়। অন্য নির্বাচনগুলি থেকে এই নির্বাচনে ভোটারের উপস্থিতি অনেক বেশি ছিলো। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলো। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














