হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গবর সার বহনকরা ট্রলির উপর থেকে পড়ে শরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত শরিফুল ইসলাম রাজগঞ্জ এলাকার খালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক মোঃ আজিজুর রহমানের ভাগ্নে। সে দুই সন্তানের জনক। শরিফুল গত ২৪ ডিসেম্বর-২০২১ সকালে রাজগঞ্জের খালিয়া গ্রামে এ দূর্ঘটনার শিকার হয়। আর গত বুধবার (০৫ জানুয়ারি-২০২২) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয়। জানাগেছে- নিহত শরিফুল ইসলাম স্থানীয় মান্নানের ট্রলিতে কাজ করতো। ঘটনারদিন ট্রলিতে গবর সার উঠাচ্ছিলো শরিফুল। এসময় অসাবধানতায় ট্রলির বডির সাইটের হুকে লুঙ্গি বেঁধে পড়ে যায়। তারপর শরিফুলের বুকে আঘাত লেগে গুরুতর আহত হয় শরিফুল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মণিরামপুর রোকেয়া কিনিকে। তারপর যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা শরিফুলের অবস্থা অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে একটানা ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে অবশেষে মৃত্যু বরণ করে শরিফুল। স্থানীয় ইউপি সদস্য মোঃ আবুল কাসেম, শরিফুল ইসলামের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন- দরিদ্র পরিবারের সন্তান শরিফুল। এক দূর্ঘটনায় শরিফুলের অকাল মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে ওই পরিবারে ও এলাকায় শোক বিরাজ করছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














