খুলনা প্রতিনিধি : করোনাভাইরাসের নতুন ধরনের বিস্তারের কারণে খুলনা নগরীতে দোকান বন্ধের সময় কমিয়ে আনা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর নগরের কোনো বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে না বলে বৃহস্পতিবার জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় জানানো হয়। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, “প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসের নতুন ধরনের বিস্তারের কারণে খুলনা ঝুঁকির মধ্যে রয়েছে। তাই আমাদের প্রস্তুতি নিয়ে সচেতন থাকতে হবে। আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পরে খুলনা নগরীতে মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়ত এ নিয়মের বাইরে থাকবে। “মানুষ স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিকল্প নেই। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাসে জেলায় কেউ মারা যায়নি। তবে বর্তমানে খুলনা জেলায় শনাক্ত হওয়া একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। বর্তমান প্রোপটে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার বিকল্প নেই।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














