যশোর ডেস্ক : দেশে নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রন ধরা পড়েছে ১০ জনের; যারা সবাই ঢাকার বাসিন্দা। শুক্রবার নতুন তিনজন শনাক্তের খবর দেয় জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফুয়েঞ্জা (জিআইএসএআইডি)। এ তিনজনও ঢাকায় বসবাস করেন। জিআইএসএআইডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ৬৫ বছর ও ৪৯ বছর বয়সী দুই নারী এবং ৬৫ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। জেনোম সিকোয়েন্সিংয়ের পর তা জিআইএসএআইডিতে জমা দিয়েছে ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস-আইদেশি। দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার। গত ১১ ডিসেম্বর তাদের আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল। এরপর গত ২৭ ডিসেম্বর একজন এবং ২৮ ডিসেম্বর আরও চারজনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য আসে জিআইএসএআইডির ওয়েবসাইটে। সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত বিদেশ ফেরত হলে তাদের জিনোম সিকোয়েন্সিং করা হয়। এ পর্যন্ত যারা যাদের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তারা সবার সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের ইতিহাস আছে। দ্রুত সংকমণ ছড়িয়ে ওমিক্রন এরইমধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। ডেল্টায় আক্রান্তের হিড়িক কিছুটা স্তিমিত হয়ে আসার পর এখন দেশে দেশে প্রতিদিন নতুন এ ধরনের ব্যাপক বিস্তারের খবর আসছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














