মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে শতবর্ষী মেলা ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে বুধবার ঐতিহ্যবাহী এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দক্ষিন-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে বসে। গননায় মূল মেলা ২৮ পৌষ হলেও তার আগে পিছে প্রায় পনের দিন ধরে চলে এই মেলার আমেজ। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে ওঠে এলাকার প্রায় ৩০টি গ্রামের সকল বয়াসের মানুষ। এই মেলায় মাছ-মাংশ, মিষ্টির দোকানসহ ফার্ণিচার, বাঁশ, বেত ও মৃৎশিল্পিদের তৈরী নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসেছে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। একশ বছরেরও বেশী সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা, নাগরদোলা, পুতুল নাচ, যাদু ও কমিডিয়ান শিল্পিদের উপস্থিতি। তবে শিশু-কিশোর, ছেলে-বুড়ো, নারীসহ সব শ্রেনি পেশার মানুষের একটাই উদ্দেশ্য গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করা। তাই দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেনিপেশার মানুষ মাঠের মধ্যে রাস্তার পাশে এক কাতারে সামিল হয়েছে দুচোখ ভরে ঐতিহ্যবাহী সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করবে বলে। প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০ টি ঘোড়া অংশ নেয়। দুপুর ২ ঘটিকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরুর আগমুহুর্তে ঘোড়ার মালিক, ফকির ও ছোয়ার (জকি) ঘোড়াকে তার পথপরিক্রমা দেখাতে ব্যাস্ত। এরপর শুরু হয় কাঙ্খিত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা। শীতের বিকালে মিস্টি রোদে অন্যরকম এক আনন্দ উৎসবে মেতে ওঠে লাখও দর্শক। মেলা কমিটির সভাপতি ও বালিদিয়া ইউনিয়ন আ’লীগের আবুল কালাম ফকির জানান, শত বছরের ঐতিহ্যবাহী এ মেলা দেখতে অশপাশের কয়েক জেলার সকল শ্রেনিপেশার লাখো মানুষের আগমণ ঘটে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মেলা শেষ হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














