সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা

0
23

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজিদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, পুলিশ হাসপাতালের ডাঃ আবু হোসেন প্রমূখ। এছাড়া সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি(ডিবি), টিআই( এডমিন ), কোট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, ভাল কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদেরকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১. ০০ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মো: শাহিনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজিদ ইসলাম, সহকারী পুলিশ সুপার ( তালা সার্কেল ) মোঃ আখতারুজ্জামান প্রমূখ। এছাড়া সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও -১, ওসি (ডিবি), টিআই( এডমিন ), কোট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ পরিসংখ্যান, মামলা রুজু ও নিষ্পত্তি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইন প্রয়োগ, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা সহ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here