স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ১৩ জানুয়ারি থেকে নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। ভারতীয় সীমান্ত ঘেষা জেলা যশোর রয়েছে সংক্রমণ ঝুঁকির তালিকায়। এই জেলাকে ইয়োলো জোন (মধ্যম ঝুঁকিপূর্ণ) এলাকা বলা হলেও সাধারণ মানুষের মধ্যে নেই কোনো আতঙ্ক। নেই কোনো ভীতি। এমনকি সরকারি নির্দেশনা অনুযায়ী কোথাও চলছে না কার্যক্রম। সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। বাধ্যতামূলক মাস্ক পরার কথা থাকলেও হাটবাজার, পরিবহন, হোটেল-রেঁস্তোরাসহ সরকারি-বেসরকারি অফিস আদালত সবখানেই তা উপেতি। এদিকে যশোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, সোমবার (১৭ জানুয়ারি) পাওয়া সর্বশেষ ফলাফলে জেলায় ১৬৪ জনের নমুনার বিপরীতে ৫০ জন শনাক্ত হয়েছেন। যা শতকরা হার ৩০ শতাংশের বেশি। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টার থেকে ১১৮ নমুনায় ২৪ জন ও র্যাপিড এন্টিজেন পরীায় ৪৬ নমুনায় ২৬ জন শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জানা যায়, জেলায় এক সপ্তাহের শনাক্ত হয়েছে ২৩৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৯ জন। সোমবার জেলায় সক্রিয় রোগী আছেন ২৮৯ জন। চলতি মাসের ১০ তারিখে সক্রিয় রোগী ছিলেন ৭৩ জন। অর্থাৎ এক সপ্তাহ সক্রিয় রোগী বেড়েছে ২১৬ জন। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে অন্তত ১৯৫ শতাংশ বেড়েছে করোনা রোগী। সেভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, করোনা সংক্রমণ রোধে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ থেকে বিধি-নিষেধ জারি করেছে। আমরা সে অনুযায়ী সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছি। তবে কেউ যদি মানতে না চাই, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এবং বিধি নিষেধ অচিরেই বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসন প্রস্তুত আছে। জানা গেছে, করোনার শুরুর দিকে প্রথম দুই ধাপে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে পুলিশি চেকপোস্ট ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর টহল থাকলেও এবার করোনার নতুন ধরন ওমিক্রমনের ঝুঁকিতে আগের মতো তৎপরতা নেই। এ যেন সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব এবং প্রশাসনের নমনীয়তায় সরকারের বিধি-নিষেধ ও নির্দেশনা এখন কাগজে-কলমে সীমাবদ্ধ।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














