আসাদুজ্জামান শেখ, বাগেরহাট ব্যুরো : খুলনা-মোংলা মহা-সড়কে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এবং প্রথম দিনেই ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রায় ৩ একর সরকারী জমি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে খুলনা মোংলা মহাসড়কের মোংলার দিগরাজ এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব এবং এষ্টেট ও আইন কর্মকর্তা এবং অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায় এর নের্তৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, সারাদেশে অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে ও খুলনা মোংলা মহাসড়ক ৬ লেনে উন্নত করার লক্ষে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছেন। প্রথম দিনেই তারা মোংলার দিগরাজ বাসস্ট্যান্ডের দুইপার্শ্বে অবস্থিত বিপুল পরিমানে কাচা-পাকা ভবন, ঝুপড়ি ঘর ও রাস্তার পার্শ্বে মজুদ করে রাখা ইট বালু পাথরের খোয়া ও কাঠের লক বুলডোজার এবং স্কোভেটর দিয়ে স্থাপনা গুলিয়ে ভেঙ্গে ও সরিয়ে ফেলেন। তারা সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত দিগরাজ এলাকায় ভাঙ্গার কাজ শুরু করেন। তারা আগামীকাল বৃহস্পতিবার চুলকাটি ও কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় দ্বীতিয় দিনের অভিযান পরিচালনা করবেন। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, এসডিই সাগর সৈকত মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান, সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান ও কার্য-সহকারী আব্দুল গণি। অভিযানে সহযোগীতা করেন, জেলা পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ ইকরামুল ইসলাম এর নের্তৃত্বে একদল পুলিশ ও মোংলা ইপিজেড ফায়ার সর্ভিসের লিডার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যাক সদস্য। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব এবং এষ্টেট ও আইন কর্মকর্তা এবং অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায় এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, সারাদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে এবং খুলনা-মোংলা মহাসড়ক ৬লেনে উন্নত করার জন্য দিগরাজ হতে কাটাখালী পর্যন্ত আমরা অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছি। বাকি সড়ক গুলি পর্যায়ক্রমে করা হবে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














