স্টাফ রিপোর্টার : বুধবার সকালে যশোর- ঝিনাইদহ সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একটি গরু ও গরু ব্যবসায়ী সহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছেন, যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র শহিদুল ইসলাম (৫০) ও মেহেরপুর সদর উপজেলার শালিখা গ্রামের মুনসুর আলীর পুত্র আব্দুল জব্বার (৩০)। পুলিশ ও প্রত্যদর্শীরা জানিয়েছেন, সকাল ৯ টার দিকে কৃষক শহিদুল ইসলাম একই উপজেলার চুড়ামনকাঠী বাজার থেকে ডিজেল ক্রয় করে নিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাজারের মধ্যবর্তী স্থানে পৌঁছলে ঝিনাইদহ হতে একটি ট্রাক দ্রুত গতিতে যশোর আসার পথে কৃষক শহিদুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুণ পর শহিদুল ইসলামের মৃত্যু হয় বলে তার পুত্র সালাউদ্দিন জানান। এর আগে একই সড়কের সাতমাইল বাজারে যাত্রীবাহী বাস ও গরু বোঝোই নসিমনের মুখোমুখী সংঘর্ষে গরু এবং গরু ব্যবসায়ী আব্দুল জব্বার ঘটনাস্থলে নিহত হয়েছেন। এঘটনায় অপর দুই গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩০) ও আফসার আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি একই গ্রাম শালিখায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন জানিয়েছেন, যশোর উপশহর গরু হাট থেকে একটি গরু কিনে তারা তিনজন গরু ব্যবসায়ী নসিমন যোগে মেহেরপুরে যাচ্ছিলেন। পথের মাঝে সাতমাইল বাজারে পৌঁছলে কুষ্টিয়া থেকে শাপলা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে যাওয়ার সময় নসিমনের সামনে সাজরে ধাক্কা দেয়। বাস ও নিছিমনের মুখোমুখী সংঘর্ষে তাদের ১টি গরু সহ ব্যবসায়ী আফসার আলী ঘটনাস্থলে নিহত হন। এব্যাপারে বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন দুটি ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পুলিশী হেফাজতে আছে। বাসটি আটক করা হয়েছে। তবে ট্রাকটি আটকের প্রচেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














