শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির শ্যামনগর উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে গতকাল ১৯ জানুয়ারী সকাল ১০ টায় শ্যামনগর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে নুর মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আবু সাঈদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৎস্যজীবি লীগের উপজেলা সভাপতি মহিত কুমার মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ। আরও বক্তব্য রাখেন, সদস্য জিএম আয়ুব আলী, সুজাতা রানী মন্ডল, আব্দুর রশিদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোঃ সোলাইমান সরদার, মোঃ সাইফুল্যাহ পারভেজ, মোঃ রজব আলী, অসিত মন্ডল, আঞ্জুমানারা, সাজিদা বেগম, আব্দুস সাত্তার প্রমুখ। সভায় মৎস্যজীবি জেলেদের নিবন্ধন হালনাগাদ করার মাধ্যমে সঠিক তালিকা প্রণয়ন, নিষিদ্ধকালীন সময়ে সকল মৎস্যজীবিদেরকে খাদ্য সহায়তা প্রদান, বর্তমান কাঁকড়া ধরা নিষিদ্ধ সময় কাঁকড়া ধরা জেলেদের খাদ্য সহায়তা প্রদান, এসএ ম্যাপ অনুযায়ী জলমহালের সিমানা নির্ধারন, জলমহাল নীতিমালা ২০০৯ বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার মাধ্যমে জোর দাবি জানানো হয় ও মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারের কম্বিং অপারেশনে সহযোগিতা করা। এসকল দাবি সমূহ ভূমি কমিটি ও মৎস্যজীবি সমিতির উদ্যোগে সাতক্ষীরা জেলা চত্ত্বরে মানববন্ধন এবং জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














