চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদল, স্বোচ্ছাসেবকদল এবং ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বাজারস্থ্য ধনী প্লাজায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে শহীদ জিয়ার স্মৃতিচারণ করে আলোচনা করেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, আলম দফাদার, মাহাবুর রহমান, সাইফুল ইসলাম, সামাউল ইসলাম, আরাফাত হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মঈনউদ্দিন, যুগ্ম আহবায়ক কামারুজ্জামান, বিএম শরীফ উদ্দিন মিঠু, যুবনেতা ডাঃ ফারুক হোসেন, জসিম উদ্দিন, ইব্রাহীম হোসেন, ডাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর, সাবেক সভাপতি সাইফারুজ্জামান সাইফার, সাধারণ সম্পাদক জাফর আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হোসেন জিতু, ছাত্রনেতা জাহিদুল হাসান প্রমুখ। এসময় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














