নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ কুষ্টিয়ায় নিহত সাগর আহাম্মেদ বিধানের হত্যাকারীদের অবিলম্বে দ্রুতবিচার আইনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া শহরের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে দাদাপুর সড়কে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন। কুষ্টিয়া শহরের জুগিয়াপাল পাড়া গ্রামের আবদুল গনির ছেলে নিহত সাগর আহম্মেদ বিধানের হত্যার সাথে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইয়ার আলি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বক্তারা বিধান হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের দূরত্ব বিচারে ফাঁসির দাবিতে কুষ্টিয়া পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তপে কামনা করে স্মারকলিপি প্রদান করে। বক্তারা বলেন, জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ হত্যার সাথে আরো যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, বিধান এই এলাকার সকলের কাছের ছোট ভাই কিংবা সন্তান। আমরা চাই না আর কারো সন্তানকে এভাবে অকালে জীবন দিতে হয়। বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে যারা এ ধরনের অপরাধ করেছে আমরা এলাকাবাসী তাদেরকে বয়কট করি, যেন কারো সন্তান এই ধরনের অপরাধ করার সাহস না পায়। এলাকা থেকে মাদক সন্ত্রাস দূর করতে সমাজের প্রতিটি পরিবারের অভিভাবক কে দায়িত্ব নিতে হবে এবং প্রশাসনকে অবহিত করে এই সকল অপরাধ নির্মূল সহযোগিতা করতে হবে। উলেখ্য, শহরের ১৪ নং ওয়ার্ডের জুগিয়া সবজী ফার্মপাড়া এলাকার আব্দুল গনির ছেলে সাগর আহম্মেদ বিধান (১৯) বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হলে তার পিতা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন গত ১০ তারিখ যার নম্বর ৫৭৬। কুষ্টিয়া মডেল থানা পুলিশের অনুসন্ধানকালে এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর কল লিস্ট যাচায় বাছাই করে সাইবার ক্রাইম ইউনিট সন্দেহ ভাজন আসামিদের তালিকা মডেল থানায় প্রেরন করলে গত ১৭ তারিখ বেলা ৩ টায় আসামি ১। শাকিল পিতা সৈয়দ আলী ২। সাব্বির আহমেদ শান্ত পিতা সন্টু উভয় সাং জুগিয়া ৩। আসামী আনারুল ইসলাম পিতা লুতফর রহমান সাং- মঙ্গলবাড়িয়া। এ হত্যাকাণ্ডের ঘটনায় মিরপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে মামলা নং ১৩।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














