খাজুরা (যশোর) প্রতিনিধি : শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ’র পক্ষে কম্বল বিতরণ করেছে সদর উপজেলা যুবলীগ। রোববার (২৩ জানুয়ারি) উপজেলার রামকৃষ্ণপুর মোড়ে এ কম্বল বিতরণ করা হয়। এদিন বিকেলে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় ইছালী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব রায়, সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম, নবনির্বাচিত ইউপি সদস্য ও ইছালী যুবলীগের আহবায়ক সাহাবার হোসেন সিহাব, ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুল ইসলাম, দাউদ হোসেন, নিহার বিশ্বাস, তহিদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুল ইসলাম, ইকরামুল হোসেন, ছাত্রলীগ নেতা সুমন হোসেন প্রমুখ।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














