স্টাফ রিপোর্টার : বেনাপোলে নামাচার্য ব্র হরিদাস ঠাকুর পাঠবাড়ি আশ্রমে কালের সাী হয়ে দাঁড়িয়েছে প্রাচীন এক তমাল, আর আছে শতর্বষী মধুমঞ্জুরি, সে গাছে ফুল ফোটে আজও। যশোর জেলা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দুরে পশ্চিমে বাংলাদেশের সবচেয়ে বড় স্হলবন্দরের শহর বেনাপোল। সেখানে ভারত সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দুরে বৈষব সন্ন্যাসী হরিদাস ঠাকুরের স্মৃতিবিজড়িত এই আশ্রম। আশ্রমের প্রবেশ মুখেই সেই তমাল আর মধুমঞ্জুরি ভক্তদের প্রধান আকর্ষণ। তারা ইদের বলেন সিদ্ধবৃ। গাছের পাশে লাগানো ফলকে অবশ্য মধুমঞ্জুরিকে বলা হয়েছে মাধবীলতা। বাংলাদেশের অনেকের মধ্যেই এই সাধারন ভুল ধারনাটি রয়েছে। আদতে মাধবীলতা আর মধুমঞ্জুরি আলাদা গাছ। এই মধুমঞ্জুরি আর তমালকে কে সিদ্ধবৃ আশ্রম সংশিষ্টদের বিশ্বাস, এ দুটি গাছের বয়স ৫০০ বছরের বেশি, যদিও তা কখনও বিজ্ঞান সম্মতভাবে পরীা করা হয়নি। গাছের বিষয়ে জানতে চাইলে আশ্রমের সভাপতি তাপস কুমার বিশ্বাস শোনালেন আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস। আজ থেকে ৫৬৪ বছর আগে এখানে জঙ্গল ছাড়া আর কিছু ছিল না,বন্যপ্রাণীর বিচরনত্রে ছিল এ জায়গা। পরে সেই জঙ্গল পরিনত হলো এক মহাতীর্থে। সময়ের ব্যবধানে সবকিছুই এখানে বদলে গেছে। পুরোনোর মধ্যে রয়ে গেছে কেবল মাধবীলতা আর তমাল বৃটি। তাপস বলেন, মাধবীলতার এতদিন বাঁচার কথা না। হয়তো লতায়,পাতায় আর ফুলে ফুলে হরিদাস ঠাকুরের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে আজও। ভক্তরা সেজন্যই বলেন, সিদ্ধবৃ মাধবীলতা। আশ্রমের সভাপতির দাবি,এ গাছের বয়স অন্তত ৫৪৮ বছর। আশ্রমে থাকা প্রাচীন নথিপএেও এ গাছের কথা আছে। মধ্য বসন্ত থেকে গ্রীস্ম পর্যন্ত লালচে সাধা ফুলে ভরে থাকে এ গাছ। মধুমঞ্জুরীর গোড়া ও শেকড় থেকে নতুন লতা গজায়। লতা কেটে মাটিতে পুঁতলেও চারা গাছ হয়। হতে পারে সেটাই এ গাছের দীর্ঘ জীবনের রহস্য। অবশ্য আশ্রম সংশ্লিষ্টদের দাবি ভিন্ন। তাপস বলেন, হরিদাস ঠাকুর বেনাপোলে এসেছিলেন ১৪৭১ সালে। তিনি আসার আগেও এ গাছ এখানে ছিল, তখন এটি ছিল ছোট লতা গাছ। দীর্ঘ সময়ে এর কান্ড এখন বৃকান্ডের মত হয়ে গেছে। তমাল গাছটির সাথেই একটি বাধাই করা ফলকে এর পরিচিতি দেওয়া হয়েছে। সেখানে আছে এই গাছ নিয়ে কিংবদন্তি আর লোক বিশ্বাসের কথা। তাপস বলেন,মহাপ্রভু গৌরাঙ্গ তার পরিষদ বর্গ নিয়ে ১৫১৫ থ্রীষ্টাব্দে এ আশ্রমে আসেন। কথিত আছে,যাওয়ার সময় তিনি হাতের লাঠিটি আশ্রমের জন্য রেখে যান স্মৃতি হিসাবে। সেই লাঠি থেকেই এ তমাল গাছের জন্ম। অদ্বৈত মহাপ্রভুর স্মৃতিচিহ্ন হিসাবে ভক্তদের কাছে এ তমাল গাছটিও পূজনীয়। শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানালেন, তিনি পাট বাড়ি আশ্রমে গেছেন, গাছ গুলো দেখেছেন। এ গুলো ধর্মীয় প্রতিষ্ঠানের স্মৃতিময় গাছ। বয়সের কথাটি পরীা নিরীা ছাড়া বলা আমার জন্য উচিত হবে না। এ আশ্রমের সাধারণ সম্পাদক ফনীভুষন পালের মুখ থেকে শোনা গেল, পাট বাড়ি আশ্রমের আদি ইতিহাস। হরিদাস ঠাকুরের জন্ম ১৪৪৯ সালে। তার শৈশব কাটে কেড়াগাছি গ্রামে। কৈশোরে উত্তীর্ণ হওয়ার পর তার মধ্যে ভাবের উদয় হয়। হরিনাম জবতে জবতে লোকালয় ছেড়ে হরিদাস চলে যান বেনাপোলের এক নির্জন জঙ্গলে। কথিত আছে, ওই জঙ্গলে বসে প্রতিদিন তিনি লবার হরিনাম জবতেন হরিদাস। কৃপালাভের আশায় হরিদাস ঠাকুরের পরম বৈষবী হয়েঢ যান বাইজি লী হীরা। অসংখ্য ভক্তের হ্নদয় জয় করে উপমহাদেশের বৈষবকুল শিরোমনি হরিদাস ঠাকুর দেহত্যাগ করেন। তার স্মৃতি বিজড়িত এলাকায় ভক্তরা পরে পাটবাড়ি আশ্রম গড়ে তোলেন বলে জানান ফনীভ’ষণ। আশ্রমের প্রচার সম্পাদক আনন্দ দেবনাথ বলেন, এখানে একটি জাদুঘর এবং মাটির নিচে রয়েছে গিরিগোর্বধন মন্দির। দেশের বিভিন্ন অঞ্চল, এমনকি ভারত থেকেও দর্শনার্থীরা মন্দিরটি দেখতে আসেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














