স্টাফ রিপোর্টার : বিজ্ঞান ও প্রযুক্তির গবেষনায় বিশেষ অবদানের জন্য একুশে পদক ২০২২-এ ভূষিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিভিন্ন েেত্র অবদানের স্বীকৃতি হিসেবে দেশের আরও ২৩ গুণীজনকে এ বছর একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বুধবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন েেত্র বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কার হিসেবে প্রত্যেক গুণীজনকে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননা দেওয়া হয় বলে জানা গেছে। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন একুশে ভূষিত হওয়ায় তাকে যবিপ্রবি শিক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি অভিনন্দন জানিয়েছে। একইসঙ্গে যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন দ্বিতীয় মেয়াদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশে জিনোম ও মাইক্রোবায়োম গবেষণা প্রতিষ্ঠায় অন্যতম পথপ্রদর্শক। করোনা অতিমারীর শুরু থেকে অদ্যাবধি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং তার দল করোনা পরীা, গবেষণা ও করোনার বিভিন্ন ধরনের রহস্য উন্মোচনে অগ্রণী ভূমিকা রাখছেন। একইসঙ্গে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন গবাদী পশুর ুরা রোগ (ফুট অ্যান্ড মাউথ ডিজিজ), ওলন পাকা (ম্যাসটাইটিস), আর্সেনিক বায়ো-রিমিডেশন এবং অ্যান্টিবায়োটিক রেসিসটেন্স গবেষণায় অনস্বীকার্য অবদান রেখে চলেছেন। তার গবেষণার ইতিমধ্যে দেশ-বিদেশে স্বীকৃতি মিলেছে এবং বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানীরা তার প্রকাশিত গবেষণাপত্র উদ্ধৃতও করছেন। অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের দেশি ও বিদেশি বিভিন্ন গবেষণা সাময়িকীতে এ পর্যন্ত ১৩০টিরও অধিক গবেষণাপত্র, আন্তর্জাতিক পরিসরে চারটি বুক চ্যাপ্টার, দেশ ও বিদেশে ১৫০টিরও অধিক সম্মেলনে সার-সংপে প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের জন্ম ১৯৫৮ সালের ১ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার সাতঘরিয়া গ্রামে। তার পিতা মরহুম শেখ খোরশেদ আলম ও মাতা পিয়ারা বেগম। ড. আনোয়ার হোসেনের স্ত্রী বিলকিস ফেরদৌসী ঢাকার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. আনোয়ার হোসেন ও বিলকিস ফেরদৌসি দম্পতি দুই সন্তানের জনক-জননী।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














