কামরুজ্জামান লিটন ,ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রাম থেকে মঙ্গলবার মিরাজ (২০) নামে এক বাইসাইকেল চোর আটক হয়েছে। সাইকেল চুরি করে পালানোর সময় পাগলাকানাই ইউনিয়নের মেম্বর সুজন তাকে আটক করে। মিরাজ সদর উপজেলার পদ্মাকর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে। তার সাথে হাটগোপালপুর এলঅকার পাইকপাড়া গ্রামের জামাল বক্সের ছেলে নুর ইসলাম ও চৌগাছার মিজান নামে আরো দুইজন ছিল বলে ধৃত মিরাজ জানায়। সুজন মেম্বর জানান, মঙ্গলবার সকালে তার সাথে কথা বলার জন্য সোনালী ব্যাংকের সাবেক গার্ড আসেন। এ সময় তিনি তার বাইসাইকেলটি ঘরের সাথে হেলান দিয়ে রেখে আমার ঘরের মধ্যে বসেন। এ সময় আমার মেয়ে চিৎকার করে বলেন আব্বু সাইকেল চুরি করে নিয়ে গেল। সুজন সঙ্গে সঙ্গে মটরসাইকেল নিয়ে দাবড়িয়ে সাইকেল চোর মিরাজকে ধরে পড়ে। ধরাপড়ার পর মিরাজ জানায় সে আগে মটর গাড়ির হেলপার ছিল। তার সাথে মিজান ও নুর ইসলাম নামে আরো দুইজন আছে। মঙ্গলবার সকালে তারা তাকে মটরসাইকেলে বানিয়াকান্দর গ্রামে রেখে যায়। মিরাজের ভাষ্যমতে তারা গ্রামে গ্রামে সেচের মটর, আলমসাধু ও বাইসাইকেল চুরি করে বেড়ায়। আটক মিরাজকে পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে সুজন মেম্বর জানান।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














