শৈলকুপা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার আসামীরা বে-পরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে পুলিশ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার করার ফলে বিভিন্ন কৌশলে তারা বাদীর ক্ষেতের ফসল তছরুপ করছে বলে াভিযোগ উঠেছে। এবার আসামী পক্ষের লোকজন রাতের আঁধারে কেটে দিয়েছে প্রায় দেড় বিঘা জমির কলাসহ অন্যান্য সবজির ক্ষেত। শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আল আরাফাতকে গত ২৮ এপ্রিল প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩নং আসামী গোলাম জোয়ার্দ্দারকে ২৩ মে ও ৪ নং আসামী আলীমকে ৭ জুন গ্রেফতার করে। পুরাতন বাখরবা ও কুষ্টিয়ার বালিয়াপাড়া থেকে তাদের পুলিশ গ্রেফতার করে। বাকী ৪ আসামী এখনো ধরা পড়েনি। এসব আসামী গ্রেফতার না হওয়ায় রাতের আধারে এলঅকায় এসে বে-পরোয়া আচরণ করছে। নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ আসামীরা হুমকি-ধামকি দিচ্ছে ও মামলার বাদী এবং সাক্ষিদের কলাগাছ, ঝাল ক্ষেত, বরবটির ক্ষেতসহ বিভিন্ন সবজির ক্ষেত কেটে চলেছে রাতের আঁধারে। গত ৮ জুন রাতে শেখপাড়া তেলপাম্পের পাশে মেলার মাঠ সংলগ্ন জমি থেকে প্রায় দেড় বিঘা জমির কলার ক্ষেত কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের মেজ চাচা মোশাররফ হোসেন। নিহতের আরেক চাচা মফিজ উদ্দিন ওরফে বুড়ো অভিযোগ করেন তার ঝাল ও বরবটির ক্ষেতও গত ৮জুন রাতে কেটে দিয়েছে আসামীরা। গ্রামবাসি জানায়, নিহত আরাফাতের আত্মীয়-স্বজনদের অনেকেই কৃষি নির্ভর। আসামীরা একের পর এক ফসল তসরুপ করায় তাদের জীবন-জীবিকা চালানো এখন কঠিন হয়ে পড়ছে। এদিকে আল আরাফাত হত্যা মামলার প্রধান আসামী পদমদী গ্রামের গোলাম জোয়ার্দ্দারের ছেলে উজ্জ্বল জোয়ার্দ্দার, ২নং আসামী পদমদী গ্রামের রোস্তম জোয়ার্দ্দারের ছেলে রাজ্জাক জোয়ার্দ্দার, ৫নং আসামী শেখপাড়া গ্রামের টুলু জোয়ার্দ্দারের ছেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের কম্পিউটার অপারেটর ইলিয়াস জোয়ার্দ্দার ও ৬নং আসামী পদমদী গ্রামের দানিয়েল ধরা না পাড়ায় তারাই এ সব অপরাধ সংঘটিত করছে বলে বাদী অভিযোগ করেছেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














