কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার তালা উপজেলায় বড় ভাইয়ের ৩০ শতাংশ ভিটেবাড়ির জমি ক্ষমতার বলে দখল করে পাকাঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী গ্রামে। মৃত কাসেম সরদারের ছেলে মোঃ নুর ইসলাম সরদার জানান,তার পৈত্রিক সূত্রের ৩০ শতক জমি ভিটেবাড়িতে তার আপন ছোট ভাই শফি সরদার জোর পূর্বক ক্ষমতার বলে সোমবার থেকে পাকা ঘর নির্মান শুরু করেছে। এরপূর্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা ভাইদের মধ্যে সমান ভাবে জমি ভাগবাটোয়ারা করে দেয়। তবে সুচতুর ছোট ভাই এলাকার একটি কুচক্রী মহলের ইন্দোনে ও ক্ষমতার বলে জোর পূর্বকভাবে ৩০ শতাংশ জমির উপর পাকা ঘর নির্মান শুরু করে দিয়েছে। এঘটনায় তালা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এবিষয়ে শফি সরদারের নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি আমার বড় ভাইয়ের অন্যপাশ থেকে জমি দিয়ে দিব,আমাকে কয়েকদিন সময় দিতে হবে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...












