চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা ১১ টা থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর যশোরের উপ-পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে শহরের ঝিকরগাছা সড়কের বিভিন্ন দোকানে এই আদালত পরিচলনা করা হয়। আদালতে বিভিন্ন অভিযোগে শহরের চার ব্যবসায়ীর কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত সূত্রে জানা যায়, মেয়াদউত্তীর্ণ ওষুধ ও কোম্পানির স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে শহরের ঝিকরগাছা সড়কের খান ফার্মেসীর মালিক বিল্লাল হোসেনের কাছ থেকে ৮ হাজার, মেয়াদউত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে আরাফাত বেকারীর রানা হোসেনের কাছ থেকে ৫ হাজার, মেয়াদউত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগে আসলাম স্টোরের মালিক আসলাম উদ্দীনের কাছ থেকে ২ হাজার এবং দোকানে মূল্য তালিকা না টানানোর অভিযোগে মেসার্স নূর মোহাম্মদ স্টোরের মালিক নূর মোহাম্মদের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, মেয়াদ উত্তীর্ণ দ্রব্যাদি বিক্রি, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অভিযোগে চার ব্যবসায়ীর কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














