স্টাফ রিপোর্টার ॥ মণিরামপুরে ক্যান্সার আক্রান্ত এক অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এসএম ইয়াকুব আলী। শুক্রবার সকালে উপজেলার জামলা গ্রামে ক্যান্সারে আক্রান্ত শাহিদা বেগমের হাতে এস এম ইয়াকুব আলীর পক্ষে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তাজাম্মূল হুসাইন, রিপন হোসেন, আবুল হোসেন, আতিয়ার রহমান প্রমুখ। জানা যায়, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামলা গ্রামের আবুল হোসেনের স্ত্রী শাহিদা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে খরচ চালানো সম্ভব হচ্ছে না। তাই এস এম ইয়াকুব আলী তার পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। অপরদিকে, একই দিনে বিকেল এস এম ইয়াকুব আলীর পক্ষে মশ্বিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের মেয়ে প্রতিবন্ধী ঐশিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তাজাম্মূল হুসাইন, রিপন হোসেন, মশ্বিমনগর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজউদ্দীন আহম্মেদ ভুট্টো, সহ-সভাপতি শিমুল প্রমুখ।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...













