কলারোয়া সীমান্ত থেকে ২৩ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ

0
331

সাতীরা প্রতিনিধি ঃ সাতীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৩ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের মজুমদার খাল নামক স্থানে অভিযান চালিয়ে উক্ত রূপার গহনা গুলো জব্দ করা হয়। তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত রুপার গহনার বাজার মূল্য ২৯ লাখ ৯০ হাজার টাকা।
সাতীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী কেড়াগাছি গ্রামের মজুমদার খাল নামক স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে অবৈধ পথে ভারত থেকে আনা ২৩ কেজি রুপার গহনা জব্দ করা হয়। জব্দকৃত রূপার গহনার বাজার মূল্য ২৯ লাখ ৯০ হাজার টাকা। তিনি আরো জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের এবং জব্দকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here