বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজেনে “ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় বার্ষিক পুনর্মিলনী ২০২২ সম্পন্ন হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ এই বার্ষিক পুনর্মিলনীর আয়োজন করা হয়। ১৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০:০০ ঘটিকায় মেহরেপুর জেলার ঐতিহাসিক মুজিম নগরের আম্রকাননে বার্ষিক পুনর্মিলনীর মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের কোষাধ্য সুজাতা রানী মিস্ত্রী, আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সদস্য, শিক ও সাংবাদিক রনজিত বর্মন, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল ও লিডার্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। লিডার্স এর নির্বাহী পরিচালকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠানটি শুরু হয়। মূল অনুষ্ঠানটি কয়েকটি ধাপে ভাগ করা হয়। এখানে লিডার্স এর কার্যক্রম দেখে কুইজের আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক ও সাংবাদিক রনজিত বর্মন, আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের কোষাধ্য সুজাতা রানী মিস্ত্রী, সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে অতিথিদেরকে লিডার্স এর সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি লিডার্স এর সেরা কর্মী ২০২১ এর পুরস্কার হাতে তুলে দেন। কুইজ এ সেরা তিন জনকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া র্যাফেল ড্র এর ৯ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত। লিডার্স ভালো কাজের মাধ্যমে আরও সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। উল্লেখ্য যে, লিডার্স প্রতিবছর এই বার্ষিক পুনর্মিলনীর আয়োজন করে থাকে। তিন দিনের এই বার্ষিক পুনর্মিলনী যাত্রায় মুজিব নগর, রবীন্দ্র নাথের কুঠিবাড়ী এবং লালন শাহের মাজার পরিভ্রমন শেষে গতরাত ৩:০০ টায় এই যাত্রা পরিসমাপ্তি ঘটে।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














