মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় গত শুক্রবারে এক নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আকাশ শেখ (২০), আমিনুর রহমান মোল্যা (২৬) ও কামাল মিনে (২৫) নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সুত্র জানায়, উপজেলার নহাটা ইউনিয়নের দরিশালধা গ্রামের বিবাহীত এ নারীকে উত্যাক্ত করত পাশর্^বর্তী এলাকার আকাশ। ঘটনার দিন ওই নারী নহাটা বাজারে গেলে আকাশ, লিটন মোল্যা ও আমিনুর রহমান তাকে অপহরণ করে বালিদিয়া গ্রামে নিয়ে যায়। বালিদিয়া গ্রামের কামাল মিনের বাড়ীতে আটক রেখে ধর্ষণ করে আকাশ। পরে ওই নারীকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভুগীর মা বাদী হয়ে আপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে চারজনের নামে মহম্মদপুর থানায় একটি মামলা করেছেন। যার নম্বর-৯। অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত লিটন মোল্যা (৩০) পলাতক রয়েছে। মহম্মদপুর থানা ওসি মোঃ নাসির উদ্দীন জানান, অভিযোগের ভিত্তিতে মামলার মুল আসামীসহ তিনজনকে আটক করা হয়েছে। বাকীজনকে আটকের চেষ্ঠা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














