রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামের হরিহর নদীর পাড়ে কাগজের কার্টুনের মধ্যে মোড়ানো একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি-২০২২) সকালে ওই গ্রামের স্থানীয় লোকজন নদীতে গোসল করতে গিয়ে নবজাতকটির সন্ধান পান। এদিকে খবর পেয়ে শনিবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নবজাতকের বাবা-মার পরিচয় মেলে। জানা গেছে- নবজাতকটি একটি হিন্দু দম্পতির। মার গর্ভ থেকে মৃত জন্ম নেয়ায় স্বজনরা তাকে কাগজের কার্টুনে মুড়িয়ে হরিহর নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিলেন। এদিন সকালে স্থানীয়রা নদীর পাড়ে গেলে মানুষের হাত দেখতে পান। পরে মাটি সরিয়ে একটি কাগজের কার্টুন দেখেন তারা। কার্টুন খুলতেই বেরিয়ে আসে নবজাতকের (ছেলে) মরদেহ। মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল বলেন- খুলনার পাইকগাছা উপজেলার কাঠিপাড়া রাঢ়ুলিয়া এলাকার সুমঙ্গল দেবনাথের স্ত্রী সন্ধ্যা দেবনাথ একটি মৃত ছেলে প্রসব করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কেশবপুরের একটি কিনিকে অস্ত্রপ্রচারের মাধ্যমে তিনি মৃত সন্তান প্রসব করেন। সন্ধ্যা দেবনাথের বাবার বাড়ি মণিরামপুরের বাকোশপোল গ্রামে। রাতেই তার বাবার বাড়ির লোকজন কাগজের কার্টুনে মুড়িয়ে শিশুটিকে বাড়ি এনে হরিহর নদীর পাড়ে মাটি চাপা দিয়ে রাখেন। এসআই যোগেশ বলেন- সকালে নদীর পাড়ে লোকজন নবজাতকটির একটি হাত দেখতে পান। পরে তারা মাটি খুঁড়ে কার্টুনসহ শিশুটির লাশ বের করে আনেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায়। থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বলেন- আমরা ঘটনাস্থলে গেলে নবজাতকের পরিচয় মেলে। আশপাশের কাউকে না জানিয়ে সন্ধ্যা দেবনাথের স্বজনরা শিশুটিকে নদীর পাড়ে মাটি চাপা দেন। বিষয়টি তারা পাড়ার লোকজনদের জানালে এ সমস্যা হতো না। এসআই শাহীন বলেন- নবজাতকের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ধর্মীয় নিয়ম অনুযায়ী তারা শিশুটির সৎকার করবেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














