হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খালিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি-২০২২) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এবিএস ফাউন্ডেশন, খালিয়া মহিলা মাদ্রাসা মাঠে এ ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। এদিন মেডিসিন বিশেষজ্ঞ এমবিবিএস চিকিৎসক দ্বারা, খালিয়া গ্রামের ৪২জন অসুস্থ হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে রোগ-ব্যাধি অনুযায়ী চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এসময় এবিএস ফাউন্ডেশনের পরিচালক সমাজসেবক মো. আব্দুল হক তুহিন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এসময় এবিএস ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হক তুহিন বলেন- গ্রামের গরিব ও অসচ্ছল মানুষের পাশে এবিএস ফাউন্ডেন আছে। এবিএস ফাউন্ডেশন মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর এই ইউনিয়নগুলোর প্রত্যেকটি গ্রামে ধারাবাহিকভাবে দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














