জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধায় ইয়াবাসহ যুবক মো.রফিকুল ইসলাম (৩০) কে সদর উপজেলার লস্কারপুর এলাকা থেকে আটক করে পুলিশ। সে সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মো.মফিজুল ইসলামের পুত্র। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আব্দুস সালাম, সহকারী উপ-পরিদর্শক (এ এসআই) আশিক, নাজিম ও ফোর্স নড়াইল সদর উপজেলার লস্কারপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম কে আটক করে এবং তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














