ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় হটাৎ ঝড়ে দারিদ্র্য কৃষক ও জন সাধারণের ব্যাপক তি হয়েছে । আকস্মিক এ হটাৎ ঝড়ে শত শত কলাগাছসহ অন্যান্য ফসল মাটির সাথে মিশে গিয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে গেছে । শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যোগীপাড়া গ্রামে বিভিন্ন মাঠ পরিদর্শনে ঝড়ে এই তাণ্ডব ল করা যায়। জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে ব্যাপক ঝড় বৃষ্টি বয়ে যায় ঝিনাইদহের শৈলকুপাসহ আশেপাশের কয়েকটি অঞ্চলজুড়ে। বাতাসের তীব্র গতিবেগের কারণে উপজেলার যোগীপাড়া মাঠে রাতেই দুমড়ে মুচড়ে যায় প্রায় পাঁচ শতাধিকের অধিক কলা গাছ বলে অনুমান করছে কৃষকেরা। বালিয়াদড়িয়া বাগানের ৫০টির মেহগনি গাছ ও প্রায় ২০ বিঘা জমিতে গম মাটিতে পরে থাকতে দেখা যায়। এতে আফিল উদ্দিন, গোলাম, রাজু, ফারুক,সোহাগ,মান্না, মন্টু,মিথুন, রশিদ, পান্নু, আজিম, বাচ্চু, রওশন, গোলাম মোস্তফা, শহিদুল, উজ্জ্বল, দেলোয়ার, ইকবাল,টুটুলসহ আরো অনেকে তিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে আফিল উদ্দিন বলেন, আমাদের প্রায় ৮০টির বেশি কলাগাছ দুমড়েমুচড়ে আছে। বসতবাড়ি অত থাকলেও ছেলের দোকানের চাল উড়ে বিভিন্ন পণ্যের তি হয়েছে। আমার প্রতিবেশী টুটুল পন্টুর প্রায় ৩০০টির বেশি কলাগাছ দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে গেছে। তিনি আরও বলেন, ধারদেনা করে অনেকে ফসল আবাদ শুরু করেছে। অনেক কৃষকের মাথায় হাত। এতে যদি প্রশাসন আমাদের কিছু সহায়তা প্রদান করতো তাহলে তিগ্রস্ত অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা জানান, সাংবাদিকদের মাধ্যমেই আমরা এই বিষয়ে জানতে পেরেছি । আমরা আরও তথ্য সংগ্রহের জন্য খোঁজ খবর নিচ্ছি । এটার সাহায্য আমাদের কাছে সবসময় তো থাকেনা । আমরা তিগ্রস্তদের নাম তালিকা পেলে সাহায্য করতে পারবো বলে আশা করছি ।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














