আক্তার হোসেন স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুরে গভীর রাতে রাস্তায় এক প্রাইভেট কার ড্রাইভারের পথ গতিরোধ করে তাঁর কাছে চাঁদারদাবী ও জীবন নাশের হুমকী দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ড্রাইভার বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামের আসলাম উদ্দিনের পুত্র ড্রাইভার এমরান হোসেন(২৮) প্রতিদিনের ন্যায় রাত্রে গাড়ী চালানোর শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বাসা সংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে একই গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র মারুফ হোসেন(২৫), পিরো মোল্যার পুত্র লাভলু(৪৫) ও তাঁর পুত্র খালিদ(২২) তাঁর পথ গতিরোধ করে। এর পর তাঁর কাছে চাঁদার বাদী করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করার চেষ্টা করে। এ সময় রাস্তায় লোকের উপস্তিতি টের পেয়ে দূর্বৃত্তরা দ্রুত চলে যায়। চলে যাওয়ার সময় এক সপ্তাহের মধ্যে চাঁদার টাকা না দিলে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় ড্রাইভার এমরান হোসেন ৩ জনকে অভিযুক্ত করে গতকাল বুধবার কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেন। কেশবপুর থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














