নিরাপদ বসতঘরের অভাবে জিয়াউদ্দিন পরিবারের মানবেতর জীবনযাপন

0
312

নিজস্ব প্রতিনিধি : সাতীরার কালিগঞ্জ উপজেলাধীন মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে ুদ্র কারখানা শ্রমিক অতি দরিদ্র জিয়াউদ্দিনের বসবাস। তার পরিবারে মোট চারজন সদস্য। মাত্র দুই শতক জমির উপর তার একখানা কাঠের বেড়ার ঘর রয়েছে মাত্র। অন্য কোন ফসলি জমি না থাকায় এবং একাই পরিবারের উপার্জনকারী হওয়ায় অতি কষ্টে তার সংসার চলে। তার শিশু দুই ছেলে স্কুল পড়ুয়া। তাদের পড়াশুনার খরচ ও সংসারের খরচ চালাতেই তার হিমশিম খেতে হচ্ছে। তার ঘরটি খুবই অনিরাপদ ও নড়বড়ে। তার মধ্যেই শিশু সন্তানদের নিয়ে অতি কষ্টে তারা বসবাস করে। ঝড়-বৃষ্টি হলেই তার পরিবার গভীর উৎকন্ঠায় থাকে। প্রাকৃতিক দূর্যোগে তার পরিবার অন্যের বাড়ীতে আশ্রয় নেয়। প্রাকৃতিক বিপর্য়য়ে ঘরটি ইতিপূর্বে কয়েকবার তিগ্রস্থ হয়েছে। তার আর্থিক অবস্থা ভালো নয় সেকারনে নিরাপদ কোন নতুন ঘর তৈরী করতে পারছে না। সরকারী ঘর প্রাপ্তি জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে জানায়। এমতাবস্থায় তদন্তপূর্বক তার একটি সরকারী বসত ঘর প্রাপ্তির আকুতি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here