মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার কৃতিসন্তান সালাহউদদীন আহমেদ মিলটনের রচনা, নির্দেশনা ও অভিনয়ে এবং মহম্মদপুরের কলমের সৈনিক নাট্য সংসদের প্রযোজনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল ইতিহাস ভিত্তিক (মনোড্রামা) একক নাটক ‘মাস্টারদা সূর্যসেন’। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। শুরু হলো ব্রিটিশ সরকারের শোষণ পিড়নের এক কলঙ্কজনক অধ্যায়। আত:পর ১৯০ বছর পর অর্থাৎ ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। কিন্তু ভারকবর্ষের এ স্বাধীনতা অর্জনের পথ ছিল কন্টকাকীর্ণ। হাজারো দেশপ্রেমিক বিপ্লবী বীরের প্রাণের বিনিময়ে এসেছিল ভারতবর্ষের স্বাধীনতা। মাস্টারদা সূর্যসেন ছিলেন এসকল বিপ্লবী বীরদের মধ্যে অন্যতম। তাঁর দেশ প্রেম, মহানুভবতা আজও ভারতবর্ষের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতোই দ্বীপ্তিময়। বর্তমান সময়েও মাস্টারদা সূর্যসেনের মতো দেশপ্রেমিক মানুষের বড্ড বেশি প্রয়োজন। আর তাই বর্মমান প্রজন্মকে মাস্টারদার বৃহৎ কর্মকান্ডের গুরুত্বপূর্ণ অংশগুলো বুঝানোর জন্য ‘মাস্টারদা সূর্যসেন’ (মনোড্রামা) নাটকটির মাধ্যমে তাঁর কর্মকান্ড তুলে ধরেছেন ঔপন্যাসিক ও নাট্যকার সালাহউদদীন আহমেদ মিলটন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল এই মনোড্রামা একক নাটক ‘মাস্টারদা সূর্যসেন’। রচনা, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন- নাট্যকার সালাহউদদীন আহমেদ মিলটন।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...













