সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, আইসিটি কর্মকর্তা সুমন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লালটু মিয়া, জনস্বাস্থ্য কর্মকর্তা শফি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জহির রায়হান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হুসাইন সিকদার ও আরোজ আলী বিশ্বাস, প্রধান শিক্ষক আবুল হোসেন, আলী হাসান ও ইয়াসিন আক্তার, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, মহিলা দলের সদস্য রুনা সালামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, ময়লা-আবর্জনা অপসারণ,সন্ত্রাসী কার্যকলাপসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।













